ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করা কি ঠিক?

ডেস্কটপ কম্পিউটারের জায়গা করে নিয়েছে ল্যাপটপ। এখনকার দিনে নানা কাজ এই যন্ত্র দিয়ে করা হয়। অনেকেই দিনের বেশিরভাগ সময় ধরে ল্যাপটপে কাজ করেন এবং সেটি চার্জে থাকাকালীনও ব্যবহার করেন। কিন্তু একটা প্রশ্ন প্রায় সকলের মনেই ঘোরে—ল্যাপটপ চার্জে থাকাকালীন ব্যবহার করা কি নিরাপদ? এই প্রশ্নের উত্তর জানতে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের মত।

ফোনে যেমন নিষেধ, ল্যাপটপেও কি তেমন?
মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে ফোন দ্রুত গরম হয়ে যায় এবং কখনও কখনও বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে। তবে ল্যাপটপেও কি একই নিয়ম প্রযোজ্য?

বিশেষজ্ঞরা কী বলছেন?
বিশেষজ্ঞদের মতে, ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করাটা বিপজ্জনক নয়, তবে এতে কিছু অসুবিধা হতে পারে। যদি আপনি ল্যাপটপে গেমিং, ভিডিও এডিটিং বা অন্য কোনো হেভি টাস্ক করেন চার্জে রাখার সময়, তাহলে ব্যাটারি এবং প্রসেসর—উভয়ের উপরই চাপ পড়ে।

এতে ডিভাইসটি খুব দ্রুত গরম হয়ে যায়, এবং যদি দীর্ঘ সময় ধরে এই গরমভাব বজায় থাকে, তাহলে ব্যাটারির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

ল্যাপটপ প্রস্তুতকারক সংস্থা আসুস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ল্যাপটপ দীর্ঘ সময় ধরে চার্জে রাখলে ধীরে ধীরে ব্যাটারির ক্যাপাসিটি কমে যেতে পারে।

তবে এখনকার আধুনিক ল্যাপটপগুলোতে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, যা অতিরিক্ত চার্জ বা ওভারহিটিং থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারিকে রক্ষা করে।

প্রতিবার ব্যাটারি যখন ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ হয়, সেটিকে একটি সাইকেল বলা হয়। যত কম এই সাইকেল পূর্ণ হবে, তত বেশি দিন চলবে ব্যাটারি। তাই পুরোপুরি ব্যাটারি শেষ হওয়ার আগে চার্জ দেওয়াই ভালো।

আপনি স্বাভাবিক ব্যবহারের সময় ল্যাপটপ চার্জে রেখেই ব্যবহার করতে পারেন। তবে যদি ল্যাপটপ খুব বেশি গরম হয়ে যায়, বিশেষ করে হেভি টাস্ক করার সময়, তাহলে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে ঠান্ডা করে নেওয়া উচিত।

চার্জে রেখে হালকা কাজ করলে ল্যাপটপ ব্যবহার একেবারেই নিরাপদ। তবে ব্যাটারির স্বাস্থ্য রক্ষার্থে এটি নিয়মিত না করাই ভালো। অতিরিক্ত গরম থেকে ল্যাপটপকে রক্ষা করুন এবং সর্বদা ভাল বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ ব্যবহার করুন। এতে ব্যাটারির আয়ুও বাড়বে, পারফরম্যান্সও ঠিক থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
  • ইউটিউব ব্যবহারে ১০টি গোপন কৌশল
  • ল্যাাপটপ এই নিয়মে চালালে দীর্ঘদিন ভালো থাকবে
  • ভারতের ১ নম্বর রফতানি পণ্য এখন আইফোন
  • ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ‘৪০৪ এরর’ কেন দেখায়? সমাধান জানুন
  • যেসব ভুলে ফেসবুক মনিটাইজেশন হারাতে পারেন
  • ৭০০০ এমএএইচ ব্যাটারির ৫জি ফোন এনেছে রিয়েলমি
  • সুজুকি ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে
  • Copy link
    URL has been copied successfully!