Saturday, October 31st, 2026

 

লংমার্চ থেকে ফেরার পথে দুর্ঘটনা: পথচারী নিহত, বাস খাদে পড়ে আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় লংমার্চফেরত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ কর্মী আহত হন। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। এ সময় খুলনাবিস্তারিত…


সন্ধ্যা নদীতে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

নদীর বুকে একের পর এক বৈঠার আঘাত। ছলাৎ ছলাৎ শব্দের সঙ্গে মাঝিদের কণ্ঠে জয়ধ্বনি। কারো হাতে কাঁসি, কারো কণ্ঠে নৌকা বাইচের গান। রঙিন পোশাকে সজ্জিত মাঝিদের ছন্দময় বৈঠার টানে এগিয়ে চলছে বিশাল বিশাল নৌকা। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো দর্শকের উল্লাস আর করতালিতে মুখর চারপাশ। যেন ফিরে এসেছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া চিরচেনা এক উৎসব। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায় সন্ধ্যা নদীতে এমনই এক উৎসবের আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন কয়েক হাজার নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ। শুধুবিস্তারিত…


ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় জলবায়ু সংকটের শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারে বাড়ছে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা। এতে বিশ্বজুড়ে বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে। ইউরোপে ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা ১৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তখন এ খাতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দাঁড়াতে পারে প্রতি ঘণ্টায় ২৮৭ টেরাওয়াট বা ২৮ কোটি ৭০ লক্ষ মেগাওয়াট; যা ২০২২ সালে স্পেনের মোট বিদ্যুৎ ব্যবহারের চেয়েও এই পরিমাণ বেশি। এমন পরিস্থিতিতে জলবায়ু সংকট মোকাবিলায় এআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জার্মানিভিত্তিক পরিবেশবাদী সংস্থা বিয়ন্ড ফসিল ফুয়েলস (বিএফএফ)। সংগঠনটির মতে, এআই-কে জলবায়ু সংকটের সমাধান হিসেবে তুলে ধরার আগে এর পরিবেশগতবিস্তারিত…


ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?

বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। বেশিরভাগ মানুষেরই কিছুক্ষণ পরপর ফোনের স্ক্রিন স্ক্রল করা অভ্যাস হয়ে গেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান। বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেওবিস্তারিত…


নারীরা স্বর্ণের যাকাত দিতে অক্ষম হলে কী করবেন?

আমি একজন গৃহিণী। আমার প্রায় ১২ ভরি স্বর্ণ আছে। যা আমার বিবাহের মোহরানা ও মা-বাবার কাছ থেকে উপহার হিসেবে পাওয়া। আমার স্বামীর আয় খুবই সীমিত। যা দিয়ে সংসারের খরচাদি ও অন্যান্য প্রয়োজন পূর্ণ করার পরে আয়ের টাকা থেকে কিছুই অবশিষ্ট থাকে না। আমাকে হাত খরচ হিসেবে যা দেওয়া হয় তাও প্রয়োজনের অতিরিক্ত নয়। আমার স্বামীর উপর বর্তমানে অনেক ঋণ আছে। এসব কারণে আমি আমার উল্লেখিত স্বর্ণের যাকাত আদায় করতে অক্ষম। এই ১২ ভরি স্বর্ণ আমি আমার সন্তানদের মালিক বানিয়ে দেওয়ার নিয়ত করেছি। সন্তানরা এখনো নাবালেগ রয়েছে। তাই প্রশ্ন হল, ৭.৫বিস্তারিত…


গাছের জন্য মাটির টব কেন বেছে নেবেন?

যেকোনো নার্সারিতে গেলেই আপনি পাশাপাশি দুই ধরনের টব দেখতে পাবেন- একটি সস্তা, হালকা প্লাস্টিকের টব এবং অন্যটি মাটির তৈরি লালচে-বাদামি রঙের টব। প্লাস্টিকের টব ব্যবহার করা সুবিধাজনক এবং এতে কোনো দোষ নেই। তবে অভিজ্ঞ বাগানীরা বরাবরই পোড়ামাটির টবকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, আর এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। মাটি একটি প্রাকৃতিক ও ছিদ্রযুক্ত (পোরাস) উপাদান; এই সামান্য বৈশিষ্ট্যটিই গাছের শিকড় ও মাটির আচরণে বড় ধরনের পরিবর্তন আনে। বারান্দায় ভেষজ গাছ লাগানো হোক বা জানালার পাশে সাকুলেন্ট (রসালো উদ্ভিদ)- মাটির টব কেন অনেক ক্ষেত্রে বেশি কার্যকর, তার পাঁচটি কারণ নিচে দেওয়াবিস্তারিত…


মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

মুক্তির আগেই আলোচনায় শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি এবার আলোচনায় এসেছে এর ব্যবসায়িক দিক। মুক্তির আগেই বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে রেকর্ড ১৭৫ কোটি রুপি পেয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব এককভাবে ১০০ কোটি রুপির সীমাও ছাড়ায়নি। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। শাহরুখের সাম্প্রতিক বড় বাজেটের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে ‘কিং’-এর ক্ষেত্রে পরিবেশনার দায়িত্বে এসেছে নতুন প্রতিষ্ঠান। সিনেমাটির বিদেশি স্বত্বের জন্য ন্যূনতম ১৭৫বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!