Monday, October 26th, 2026
পানির ট্যাংক কিংবা কলে হাউজিং ফিল্টার লাগালে কি পানি পরিষ্কার হয়?
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এখন পানি পরিষ্কার করা, পানি ফিল্টার করা কিংবা পানির আয়রন দূর করার জন্য নানান ধরনের ফিল্টার বা হাউজিং ফিল্টার বিক্রির চটকদার ভিডিও প্রচার হতে দেখা যায়। এসব বিজ্ঞাপনে দাবি করা হয়, বাসা-বাড়ির ছাদের পানির ট্যাংকে কিংবা পানির ট্যাপে এই ফিল্টারগুলো লাগালেই নাকি পানি একেবারে আয়রন, ময়লা ও জীবাণুমুক্ত হয়ে যায়। কিন্তু এই দাবিগুলো কি আদতেই সত্য? এ ধরনের ফিল্টার কি আসলেই কার্যকর? ছাদের ট্যাংকে ফিল্টার লাগানোর উপকারিতা কী বাড়ির ছাদে রাখা পানির ট্যাংক প্রতিদিন চোখে পড়লেও, সেই ট্যাংকে কী ধরনের পানি জমা হচ্ছে, সেবিস্তারিত…
খালি পেটে জিরা ভেজানো পানি পান করলে কি হয়?
ঐতিহ্যগতভাবে কিছু মসলা ঘরোয়া স্বাস্থ্যচর্চাতেও ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম হলো জিরা। বর্তমানে সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করার অভ্যাস বেশ জনপ্রিয়। অনেকেই মনে করেন, দিনের শুরুতে এই পানীয় পান করলে হজমের সমস্যা কমে, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং শরীর সতেজ থাকে। জেনে নেওয়া যাক সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করলে কী কী উপকার পাওয়া যেতে পারে- হজমে সহায়তা করতে পারে জিরা দীর্ঘদিন ধরেই হজমের সমস্যা কমাতে ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান হজমপ্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। অনেকের ক্ষেত্রে জিরা ভেজানো পানি পানবিস্তারিত…
কাউকে ছেঁড়া টাকা দেওয়া কি ঠিক?
দীর্ঘদিন ব্যবহারের ফলে টাকা পুরনো হয়ে যায়, আবার অনেক সময় কোনো কোনো নোট ছিঁড়ে যায়। টাকার ছেঁড়া নোট কাউকে দেওয়া যাবে? বা কেউ দিলে তা গ্রহণ করা যাবে? উত্তরে আলেমরা বলেন, কৌশলে বা লুকিয়ে অন্য কাউকে সেই ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া স্পষ্ট ধোঁকা ও প্রতারণা, যা শরিয়তের দৃষ্টিতে হারাম। রাসুলুল্লাহ ইরশাদ করেছেন, যে ব্যক্তি ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়। (সহিহ মুসলিম, হাদিস: ১০২) অন্য হাদিসে রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন, কোনো মুসলিমের জন্য ত্রুটিযুক্ত কোনো জিনিস তার অপর মুসলিম ভাইয়ের কাছে স্পষ্ট করে না জানিয়ে বিক্রি করা বা দেওয়া বৈধবিস্তারিত…
কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
সমসাময়িক অনেক অভিনয়শিল্পী ও বন্ধু ইতোমধ্যে বিয়ে করে সংসারী হয়েছেন। সংসার সামলানোর পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন সমানতালে। তাদের দেখিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রী সাফা কবিরকে—কবে বিয়ে করছেন তিনি? তবে বিয়ে কিংবা একা থাকা নিয়ে মানুষের এমন অযাচিত প্রশ্নে বিরক্ত এই অভিনেত্রী। তার মতে, বিয়ে করা বা একা থাকার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন সাফা কবির। এ সময় উঠে আসে বিয়ে ও একক জীবন নিয়ে তার ভাবনার প্রসঙ্গও। সাফা জানান, চারপাশে বন্ধুদের বিয়ে হচ্ছে, অনেকে সন্তান নিয়ে সংসারবিস্তারিত…
ময়মনসিংহে শ্যাম্পুর বোতলের পানি পান করে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শ্যাম্পুর বোতলে পানি মিশিয়ে তৈরি করা ফেনাযুক্ত পানি পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অপর এক শিশু সুস্থ রয়েছে বলে জানা গেছে। রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই গ্রামের রাহাত ব্যাপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি ব্যাপারীর মেয়ে হুমায়রা (৬)। পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার পর একটি বড় বোতল ঘরের এক কোণে ফেলে রাখা হয়েছিল।বিস্তারিত…
