কাউকে ছেঁড়া টাকা দেওয়া কি ঠিক?

দীর্ঘদিন ব্যবহারের ফলে টাকা পুরনো হয়ে যায়, আবার অনেক সময় কোনো কোনো নোট ছিঁড়ে যায়। টাকার ছেঁড়া নোট কাউকে দেওয়া যাবে? বা কেউ দিলে তা গ্রহণ করা যাবে? উত্তরে আলেমরা বলেন, কৌশলে বা লুকিয়ে অন্য কাউকে সেই ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া স্পষ্ট ধোঁকা ও প্রতারণা, যা শরিয়তের দৃষ্টিতে হারাম। রাসুলুল্লাহ ইরশাদ করেছেন, যে ব্যক্তি ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়। (সহিহ মুসলিম, হাদিস: ১০২)

অন্য হাদিসে রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন, কোনো মুসলিমের জন্য ত্রুটিযুক্ত কোনো জিনিস তার অপর মুসলিম ভাইয়ের কাছে স্পষ্ট করে না জানিয়ে বিক্রি করা বা দেওয়া বৈধ নয়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৪৬)

ইসলামী শরিয়তের নীতি হলো, কোনো পণ্যে বা টাকায় যদি ত্রুটি থাকে, তবে তা প্রকাশ করে দেওয়া আবশ্যক। যদি কোনো নোট এতোটা ছেঁড়া হয় যে, স্বাভাবিকভাবে দিলে সে তা নেবে না, এর স্পষ্ট অর্থ হলো অপর ব্যক্তি তা নিতে অনিচ্ছুক। অসচেতনতার সুযোগ নিয়ে এমন নোট কৌশল কাউকে দেওয়া মানে তাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তাই এমন নোট কাউকে না জানিয়ে দেওয়া যাবে না।

কাউকে না জানিয়ে ছেঁড়া নোট দেওয়া অন্যায়। ইসলাম অন্যায় ও কৌশলে কাউকে ঠকানো পছন্দ করে না।

তাই কেউ ছেঁড়া নোট দেওয়ার চেষ্টা করলে নেওয়ার সময় তাকে জানিয়ে দিতে হবে এমন নোট ব্যবহার করা কষ্টকর। তাই তার কাছ থেকে ভালো নোট চেয়ে নিতে হবে। এবং নিজেও অন্য কাউকে ছেঁড়া নোট দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবে কখনো যদি নিজের কাছে ছেঁড়া নোট ছাড়া অন্য কোনো টাকা না থাকে তাহলে কোনো সাধারণ মানুষকে দেওয়ার আগে লুকিয়ে বা কৌশল অবলম্বন না করে স্পষ্ট জানিয়ে দিতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
  • সারাদেশে চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
  • আজ পবিত্র শবে কদর
  • ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার
  • দেশের আকাশে দেখা গেছে রজবের চাঁদ
  • সুরা বাকারার ৪টি মহামূল্যবান দোয়া
  • মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত
  • Copy link
    URL has been copied successfully!