Monday, July 6th, 2026

 

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সৌজন্য সাক্ষাৎয়ের আয়োজন করা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ২০২৭ সালের জুনে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণের জন্য এবং সেখানে মূল প্রবন্ধ উপস্থাপনের আমন্ত্রণ জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এই সফর দুই নেতার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের সুযোগও তৈরি করবে। ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইইউ-এর ‘গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ’ এরবিস্তারিত…


সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৭০), তার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং ছেলে ফরহাদ (৩০)। পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বিকেলে বাড়ির সামনে থাকা তাদের মুদির দোকানের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মূল লাইনের একটি তার ছিঁড়ে টিনের চালে পড়ে। এতে টিনে বিদ্যুৎ প্রবাহিত হলে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে নুরুল আমিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বামী ও ছেলেকে উদ্ধার করতে গিয়েবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!