Saturday, March 28th, 2026

 

নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ

নড়াইলের কালিয়ায় চিত্রা নদীতে ডুবে রাফিয়া খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিয়া খাতুন (৭) নামে আরও এক শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে রাফিয়ার মরদেহ উদ্ধার হলেও আরিয়ার এখনো খোঁজ মেলেনি। নিহত রাফিয়া খাতুন কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের মো. এনায়েত শেখের মেয়ে। আর নিখোঁজ আরিয়া খাতুন প্রতিবেশী আব্দুল্লাহ শেখের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক শিশু এখনো নিখোঁজ। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে। পুলিশ ওবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!