Friday, February 13th, 2026
হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বাহুবল ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩) ডুবা ঐ বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাইসাইকেলযোগে এক যুবক মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় তাকে বাঁচাতে চালক বাসটির গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উল্টে যায়।বিস্তারিত…
গণভোটে দ্বিগুণ ভোটে ‘হ্যাঁ’-এর জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আর সাংবিধানিক গণভোটে ৬০ দশমিক ০৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার কমিশন আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করে। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশন জানায়, গনভোটে মোট ভোট পড়েছে ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬টি। যা মোট ভোটের প্রায় ৬০ দশমিক ০৪ শতাংশ পড়েছে। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছেবিস্তারিত…
তারেক রহমানকে মোদির অভিনন্দন, পাশে থাকার বার্তা
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি। এর প্রাক্কালে দলটির মূল কান্ডারি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিয়েছেন পাশে থাকার বার্তা। বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সবসময় থাকবে। প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা ও অংশগ্রহণ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন,বিস্তারিত…
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পথেই ছিল নেপাল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। আর তিনবার সুপার ওভার খেলেও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি আফগানিস্তান। তবে এই দুই দল না পারলেও ঠিকই বড় দলের বিপক্ষে জয় তুলে নিলো জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম অঘটন ঘটালো সিকান্দার রাজার দল। এই জয়ের পর ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে জিম্বাবুয়ে। ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে তারা। সমান ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান শ্রীলঙ্কার। ২ পয়েন্ট পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। এছাড়া চার নম্বরে আয়ারল্যান্ডবিস্তারিত…
ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিলো ইসরায়েল
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রশাসন পরিচালনা ও পুনর্গঠন তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গঠিত ফোরাম বোর্ড অব পিসে সদস্যরাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত কাল বুধবার নিশ্চিত করেছেন এ তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “ওয়াশিয়টনে ব্লেয়ার হাউসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সঙ্গে সাক্ষাৎ করেছি। সেখানে আমি বোর্ড অব পিসে সদস্যরাষ্ট্র হিসেবে ইসরায়েলকে অন্তর্ভুক্তি করা বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেছি। তারপর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে অটুট মিত্রতা— তাকে আরও শক্তিশালী করতে আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্পবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চললেও স্থানীয়ভাবে প্রাপ্ত সবকটি কেন্দ্রের ফলাফলে এই চিত্র নিশ্চিত হওয়া গেছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১বিস্তারিত…
