সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে সাতক্ষীরার চারটি সংসদীয় আসন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া), সাতক্ষীরা-২ ( সাতক্ষীরা সদর-দেবহাটা), সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) ও সাতক্ষীরা-৪ ( শ্যামনগর) এর ৬০৯টি ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার রোববার (৮ ফেব্রুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে ধূমপান সম্পর্কিত এই নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল থাকবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সাতক্ষীরায় ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার চারটি আসনে ৬০৯টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৪১০টি ভোটকক্ষে ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন পুরুষ, ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন নারী এবং ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • Copy link
    URL has been copied successfully!