হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাহুবল ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩) ডুবা ঐ বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাইসাইকেলযোগে এক যুবক মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় তাকে বাঁচাতে চালক বাসটির গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই বাটপাড়া গ্রামের লোকমান মিয়া (১৮) নামের ওই বাইসাইকেল আরোহী নিহত হন। পাশাপাশি বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
সম্পর্কিত সংবাদ
কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবেবিস্তারিত…
সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছেবিস্তারিত…
