Wednesday, December 24th, 2025

 

কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তাদেরকে কাঁটাতার পার করে বাংলাদেশের অভন্তরে ঠেলে দেয় বিএসএফ। এদের মাঝে তিনজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। পরে ভোরে তারা ইউনিয়নটির সাহেবেরখাষ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় গোলের হাট, কচাকাটা বাজারসহ বিভিন্ন এলাকায় বিজিবির হাতে আটক হন। আটক ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আঁধারে কাঁটাতার পার করে দিয়েছে বিএসএফ। তাদের দলে নারী-পুরুষবিস্তারিত…


তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। বুধবার (২৪ ডিসেম্বর) ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজধানী তাইপাইয়ের ভবনগুলো ভূমিকম্পে কাঁপলেও এগুলো অক্ষত আছে। ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটির ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি। তাইয়ানের চিপমেকার টিএসএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প শক্তিশালী হলেও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে তাদের কর্মচারীদের সরিয়ে নিতে হবে। দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের বিভিন্ন জায়গায় তাদের ফ্যাক্টরি রয়েছে। তাইওয়ান দুটি টেকনোটিক প্লেটের জংশনে অবস্থিত। ফলে এটি ভূকম্পন প্রবণ অঞ্চল। সর্বশেষবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!