Saturday, December 13th, 2025

 

ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ‘৪০৪ এরর’ কেন দেখায়? সমাধান জানুন

ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় অনেকেই হঠাৎ করে “404 Not Found” লেখা একটি এররের মুখোমুখি হন। সাধারণত যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন না, তাদের কাছে এই বার্তাটি বিভ্রান্তিকর মনে হতে পারে। আসলে 404 Not Found একটি HTTP স্ট্যাটাস কোড, যার অর্থ হলো—আপনি যে ওয়েবপেজটি খুলতে চাইছেন, সেটি সংশ্লিষ্ট সার্ভারে পাওয়া যাচ্ছে না। এটিকে মূলত Client-side Error হিসেবে ধরা হয়। যখন আমরা ব্রাউজারে কোনো URL টাইপ করি বা কোনো লিঙ্কে ক্লিক করি, তখন ব্রাউজার সার্ভারের কাছে একটি অনুরোধ পাঠায়। সার্ভারের কাছে যদি সেই নির্দিষ্ট পেজ বা ফাইলটি থাকে, তাহলে সেটি স্বাভাবিকভাবে লোড হয়েবিস্তারিত…


সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করবে বিএসএফ। বিজিবি সূত্র জানান, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এ ঘটনা ঘটে। সেই সময় ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তর পরিবার বিষয়টিবিস্তারিত…


হাসপাতালে হাদি, বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনেবিস্তারিত…


হাদির হামলকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সরকারি এ সিদ্ধান্ত জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, তাকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবেন।বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!