Wednesday, July 30th, 2025
আগস্টে মুক্তি পাচ্ছে বলিউডের যেসব সিনেমা
বলিউড সিনেমাপ্রেমীরা চলতি জুলাই মাস শুরু করেন বহুল প্রতীক্ষিত ‘মেট্রো ইন দিনো’ সিনেমা দিয়ে। তবে প্রত্যাশা ছিটেফোঁটা পূরণ করতে পারেননি সারা আলী খান ও আদিত্য কাপুর। অন্যদিকে জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল, সুনাক্ষী সিনহা, অর্জুন রামপালের মতো জনপ্রিয় তারকাদের ছবি। তবে একটি ছবিও আলোচনার জন্ম দিতে পারেনি। তাই বলা যায় এ মাসে বলিউড তারকারা দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যার্থ হয়েছেন। তবে ব্যর্থতার মাসে বলিউড অভিষেক রাঙিয়ে রাখলেন আহান পাণ্ডে এবং অনীত পাড্ডা। এ জুটির ‘সাইয়ারা’ ছবি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এদিকে দরজায় কড়া নাড়ছে আগস্ট মাস। এ মাসে দারুণ অভিজ্ঞতাবিস্তারিত…
ঢাবিতে নির্মাণ হবে ১২ ও ৬ তলা বিশিষ্ট কেন্দ্রীয় গ্রন্থাগার
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়নের জন্য অনুমোদন পাওয়া ২ হাজার ৮০০ কোটি টাকার কিছু অংশ ব্যয়ে দুই ব্লক বিশিষ্ট দুটি কেন্দ্রীয় গ্রন্থাগার নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ৫ বছর। বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। প্রকল্পের খসড়ায় দেখা যায়, ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের পশ্চিম উত্তরাংশের ভবন ভেঙে একটি সেমি বেসমেন্ট ফ্লোরসহ দুটি ব্লেক ১২ তলা ও ৬ তলা ভবন নির্মাণ করা হবে। এছাড়া আইএসআরটি ও ফার্মেসি বিভাগের জন্য আইএসআরটি ভবন ভেঙে এবংবিস্তারিত…
