ঢাবিতে নির্মাণ হবে ১২ ও ৬ তলা বিশিষ্ট কেন্দ্রীয় গ্রন্থাগার
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়নের জন্য অনুমোদন পাওয়া ২ হাজার ৮০০ কোটি টাকার কিছু অংশ ব্যয়ে দুই ব্লক বিশিষ্ট দুটি কেন্দ্রীয় গ্রন্থাগার নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ৫ বছর।
বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
প্রকল্পের খসড়ায় দেখা যায়, ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের পশ্চিম উত্তরাংশের ভবন ভেঙে একটি সেমি বেসমেন্ট ফ্লোরসহ দুটি ব্লেক ১২ তলা ও ৬ তলা ভবন নির্মাণ করা হবে। এছাড়া আইএসআরটি ও ফার্মেসি বিভাগের জন্য আইএসআরটি ভবন ভেঙে এবং মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন ও আইএসআরটি ভবনের মধ্যবর্তী খালি জায়গায় একটি সেমি বেজমেন্ট ফ্লোরসহ ১০ তলা ভবন নির্মাণ; উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পূর্ব-দক্ষিণ কর্নারে তিন তলা উদ্ভিদ বিজ্ঞান ভবন নির্মাণ করা হবে।
ঢাবির চারুকলা অনুষদের বিদ্যমান ক্রাফট, স্কাল্পচার, গ্রাফিকস, সিরামিক, ইতিহাস ভবন ও থিওরেটিকেল শিক্ষক লাউঞ্জ ভবনগুলো ভেঙে একটি সেমি বেসমেন্ট ফ্লোরসহ ৫ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন নির্মাণ; বিজনেস স্টাডিজ অনুষদের একতলা ভবন ভেঙে একটি সেমি বেসমেন্ট ফ্লোরসহ ১০ তলা বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁঞা এমবিএ টাওয়ার ভবন নির্মাণ; বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রেস ভবন ও টিনশেড নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ভেঙে একটি সেমি বেসমেন্ট ফ্লোরসহ দুই ব্লক বিশিষ্ট ১১ তলা ও ৫ তলা প্রেস কাম অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হবে।
শিক্ষার্থীদের মেডিকেল সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের শিববাড়ী আবাসিক এলাকার ভবনগুলো (চতুর্থ শ্রেণি) ভেঙে ৬ তলা বিশিষ্ট শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার ভবন নির্মাণ; নামাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান একতলা মসজিদুল জামিয়া ভবন ভেঙে একটি সেমি বেজমেন্ট ফ্লোরসহ চারতলা মসজিদুল জামিয়া কমপ্লেক্স নির্মাণ করা হবে।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ডাকসু ভবন ভেঙে তদস্থলে একটি সেমি বেসমেন্ট ফ্লোরসহ ১২ তলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস ডাকসু ভবন নির্মাণ করা হবে।
সম্পর্কিত সংবাদ
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবারবিস্তারিত…
জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
ডেস্ক নিউজ :: বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সেস-এ সহকারী পরিচালক (এডমিশনবিস্তারিত…
