সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্টে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানচিত্রদেখুন

ইজ্জত উল্লাহ বলেন, দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা বা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে সততা, আন্তরিকতা ও জবাবদিহির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আমিরের দায়িত্ব ব্যক্তিগত পদমর্যাদা নয়, বরং গুরুদায়িত্ব ও আমানত। মহান আল্লাহর সাহায্য এবং সবার সহযোগিতা নিয়ে তিনি এ দায়িত্ব পালনের চেষ্টা করবেন। সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডা. মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক ও মাওলানা উসমান গনি। এ ছাড়া জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য এবং বিভিন্ন উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ৪ নভেম্বর জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করেন। সংগঠনের রুকনদের গোপন ব্যালটে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল পুনরায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির নির্বাচিত হন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
  • নেত্রকোনার সীমান্তে এক দিনে ১৪ লাখ টাকার পণ্য জব্দ
  • সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
  • কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক
  • দেবহাটায় ৩০০ বোতল মাদকসহ একজন গ্রেপ্তার
  • সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ২
  • কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে বৃদ্ধা
  • Copy link
    URL has been copied successfully!