লংমার্চ থেকে ফেরার পথে দুর্ঘটনা: পথচারী নিহত, বাস খাদে পড়ে আহত ২০
খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় লংমার্চফেরত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ কর্মী আহত হন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। এ সময় খুলনা থেকে লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে একটি বাস তাকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, খুলনার লংমার্চ শেষে আসার পথে মৃজাপুর এলাকায় ওই বৃদ্ধাকে বাঁচাতে জামায়াত নেতাকর্মীরা থাকা একটি বাস খাদে পড়ে যায়। এ সময় আমাদের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।
সম্পর্কিত সংবাদ
সন্ধ্যা নদীতে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
নদীর বুকে একের পর এক বৈঠার আঘাত। ছলাৎ ছলাৎ শব্দের সঙ্গে মাঝিদের কণ্ঠে জয়ধ্বনি। কারোবিস্তারিত…
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা-মেয়ে
নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার পাঁচ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন।বিস্তারিত…
