দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্মীদের উদ্দেশে শনিবার সংস্থাটির প্রধান কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে গত ১ অক্টোবর অপারেশন ট্রু প্রমিজ পরিচালনা করে ইরান।

ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই অপারেশনের পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের ওপর চাপ বাড়ছে। আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়ে দিয়েছে, দীর্ঘমেয়াদী ও বড় ধরণের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি।

ইসলামি বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি জানান, বছরের পর বছর ধরে, আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় ধরনের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছি।

সেই সঙ্গে তিনি জানান, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল। ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিজের বিষয়ে ইঙ্গিত দিয়ে সালামি বলেন, এই কর্তৃত্ব স্বীকৃত। আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি (অপারেশন) এই শক্তি প্রদর্শনের একটি ছোট অংশ ছিল।

প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়ছে জানিয়ে আইআরজিসি প্রধান আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলির গুণমান, পরিমাণ এবং নকশায় প্রতিদিন বিকাশ ঘটছে। যে কারণে ইরানি বাহিনী একযোগে শত্রুর শত শত যুদ্ধবিমানেও গুলি করতে সক্ষম।

ইরান নিজেদের স্বাধীনতা, পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনোই কোনো বিদেশী শক্তির ওপর নির্ভর করেনি বলেও মন্তব্য করেন আইআরজিসি প্রধান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • ১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
  • খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
  • Copy link
    URL has been copied successfully!