পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সৌজন্য সাক্ষাৎয়ের আয়োজন করা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ২০২৭ সালের জুনে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণের জন্য এবং সেখানে মূল প্রবন্ধ উপস্থাপনের আমন্ত্রণ জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এই সফর দুই নেতার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের সুযোগও তৈরি করবে। ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইইউ-এর ‘গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ’ এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ইইউ ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের একটি পত্রও হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

বৈঠককালে তারা বাংলাদেশ-ইইউ সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেন এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

দুই পক্ষ প্রস্তাবিত ‘বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭’, আগামী দিনের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক যোগাযোগ, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা করেন। এ ছাড়া তারা আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটসহ জাতিসংঘ এবং রোহিঙ্গা সংকট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেন।

উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার জন্য তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অনুদান ও ছুটি বৃদ্ধি
  • সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে বেসরকারি চেম্বারে রোগী দেখা নিষিদ্ধ
  • বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে: রাষ্ট্রপতি
  • অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
  • সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  • হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২০
  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • ঢাকার সিটি নির্বাচন: মেয়র প্রার্থী নিয়ে ‘টানাটানি’ জামায়াত-এনসিপির
  • Copy link
    URL has been copied successfully!