নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন থেকে পূর্বদিকে ২২৭/২ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুখমণ্ডল মারাত্মকভাবে থ্যাঁতলে যায়। এসময় নিহত ব্যক্তির পকেট থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তবে পাসপোর্টে থাকা ছবির সঙ্গে নিহত ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়নি। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত সংবাদ
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়েবিস্তারিত…
মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রাব্বি মণ্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছেবিস্তারিত…
