ভারতে পাচারের সময় সীমান্তে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জেলার বাঘা উপজেলার কাকরামারি এলাকার নিকটস্থ আম বাগান থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি রাজশাহীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে যাতে অবৈধ চোরাচালানি মালামাল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকস অভিযানিক দল জানতে পারে যে, কাকরামারি সীমান্ত এলাকা দিয়ে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচার করা হবে।

এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) চৌকস অভিযানিক দল রাজশাহী জেলার বাঘা থানাধীন কাকরামারি এলাকার নিকটস্থ আম বাগানে এ্যাম্বুস করে থাকে। দীর্ঘসময় অ্যাম্বুসে থাকার পর বিজিবির অভিযানিক দল দেখতে ‍পায় যে, চার/পাঁচ জন লোক বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ হতে ভারতের দিকে যাচ্ছে। বিজিবির অভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির অভিযানিক দলটি ওই বস্তা খুললে তার মধ্য হতে একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি রাজশাহীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, আটককৃত দুর্লভ কষ্টি পাথরের মূর্তির বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
  • সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
  • সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা
  • Copy link
    URL has been copied successfully!