আল্লাহ ধনীদের সম্পদের উপর বিত্তহীনদের অধিকার দিয়েছেন -মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে এবং যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্রের কাছে এই যাকাত আদায় ও বণ্টনের দায়িত্ব ন্যস্ত হবে। তখন যাকাত ব্যবস্থাপনা সরকার-ই সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং পাওনাদাররা যথাযথভাবে এই যাকাত থেকে তাদের প্রাপ্য বুঝে পাবেন।

যাদের সম্পদে নিসাব পরিমাণ আছে, তাদের প্রত্যেককে নিজ সম্পদের হিসাব থেকে যাকাত আদায় করতে হবে। তিনি রমজানের শুরুতেই অন্যতম ফরজ বিধান যাকাত ও ওশর আদায়ের মাধ্যমে সবাইকে ইবাদত বন্দিগীতে মনোযোগী হওয়ার উদাত্ত্ব আহবান জানান।

মূলপ্রবন্ধ উপস্থাপন করে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, যাকাত একটি ফরজ ইবাদত। এটি গরীব দুঃখীদের হক। এটি তাদের প্রতি কোন করুণা বা কৃপা নয়। আল্লাহ পবিত্র কুরআনের যত স্থানে সালাতের কথা বলেছেন সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। যাকাত দেয়া মুত্তাকির আলামত। যারা সম্পদ অর্জন করেছেন, তাদের জন্য যাকাত আদায় করা অত্যন্ত জরুরি। যদি কেউ স্বেচ্ছায় যাকাত আদায় না করেন, সেখানে সরকারি ভাবে যাকাত আদায় করার ব্যবস্থা করতে হবে অথবা ইসলামী সংগঠনের মাধ্যমেও যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে।

সদর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায়, সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর লিয়াকত পারভেজ,ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,সদর জামায়াতের সাবেক আমীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
  • সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
  • সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা
  • বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
  • Copy link
    URL has been copied successfully!