ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন খামেনি

ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করেছেন এমন দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত কেউ এই তালিকায় নেই বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের প্রধানের অনুরোধে ২ হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, কমানো বা পরিবর্তনের অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানি বিপ্লবের বার্ষিকীসহ অন্যান্য ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপলক্ষে প্রায় প্রতিবছরই এ ধরনের সাধারণ ক্ষমা দিয়ে থাকেন দেশটির সর্বোচ্চ নেতা।

বিচার বিভাগের উপপ্রধান আলি মোজাফফারির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক দাঙ্গা ও বিক্ষোভে জড়িত অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্তরা এই তালিকার অন্তর্ভুক্ত নন।

প্রসঙ্গত, নজিরবিহীন অর্থনৈতিক মন্দার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে সেখান থেকে সরকার পতনের ডাক দেওয়া হয়। বিক্ষোভ তীব্র হলে ৮ জানুয়ারি ইন্টারনেট বন্ধ করে মাঠে নামানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে।

তেহরান স্বীকার করেছে, এ অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষের মারা গেছে, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকও রয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলেছে, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৬ হাজার ৮০০ জনেরও মানুষ নিহত হয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
সূত্র: নিউ আরব

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
  • পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলা
  • ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
  • সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
  • আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল ইরান
  • ইরানের এখনো সামরিক সক্ষমতা আছে : পেন্টাগন
  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • Copy link
    URL has been copied successfully!