যশোরে নির্মানাধিন ১০ তলা ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
যশোর প্রতিনিধি :: যশোরে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর আড়াইটার দিকে শহরের শাহ আব্দুল করিম রোডের রূপকথার মোড়ে। নিহত মিস্ত্রির নাম সাজ্জাদুল ইসলাম (২২)। তিনি দেয়াড়া মঠবাড়িয়া গ্রামের আজগর হোসেনের ছেলে। ভবনটি নির্মাণ করছে বিল্ডার্স কোম্পানি ‘এক্সচেঞ্জ ইউর ডেভেলপমেন্ট লিমিটেড’।
সহকর্মী সজিব জানান, সাজ্জাদুল ১০ তলায় রডের কাজ করছিলেন। এ সময় তিনি নিচে পড়ে যান। এতে মাথা ফেটে যায় ও দুই পা ভেঙে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজিব আরও বলেন, ঘটনার পর থেকেই ম্যানেজার মিঠুনসহ কর্মকর্তারা পালিয়ে গেছেন। এমনকি এখনো তারা কোনো খোঁজখবর নেননি। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ বিষয়ে ‘এক্সচেঞ্জ ইউর ডেভেলপমেন্ট লিমিটেড’-এর ফোরম্যান মাহবুব হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পর্কিত সংবাদ
খুলনায় নিজের অস্ত্রের গুলিতে নিহত রেলপুলিশ সদস্য
কর্তব্যরত অবস্থায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল)বিস্তারিত…
সাতক্ষীরা সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ৯ লাখবিস্তারিত…
