বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনেরও দাবি জানানো হয়েছে। শনিবার (২৪ মে) রাতে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের এই তথ্য জানান।

শনিবার রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় এবং প্রায় ৫০ মিনিট ধরে চলে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’ ঘিরে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠক করার সিদ্ধান্ত নেন।

বিএনপির পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত জানানো হলেও, সরকারের তরফে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ব্রিফিং করার কথা রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
  • বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • ১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: গোলাম পরওয়ার
  • ‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’
  • Copy link
    URL has been copied successfully!