অক্টোবর থেকে এমপিও শিক্ষকদের বদলি শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আগামী অক্টোবর থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে।

জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক-২) ইউনুছ ফারুকী বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে।

তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা হলো— মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা। সে পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমাদের একটি উইংকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বছরের ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • ৯ মার্চ থেকে ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ঈদ বোনাস নিয়ে শিক্ষকদের জন্য সুখবর
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
  • অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ
  • Copy link
    URL has been copied successfully!