ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে সমঝোতায় না আসে, তাহলে দেশটির ওপর বোমা হামলা হবে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এনিয়ে আলোচনা চলছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

‘তারা যদি চুক্তিতে না আসে, তাহলে বোমা হামলা হবে,’ বলেছেন ট্রাম্প। ‘তবে একটা সম্ভাবনা আছে যে- যদি তারা চুক্তি না করে, তাহলে আমি তাদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করব, যেমনটা চার বছর আগে করেছিলাম।’

এর আগে, প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। ওই চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করার পর ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেয়, যার ফলে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আরো বাড়ায়। সূত্র : আল-জাজিরা

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • Copy link
    URL has been copied successfully!