ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পুতিন

সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে রোববার (৩০ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। একই দিনে রাশিয়ায়ও উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর।

ঈদ উপলক্ষ্যে রাশিয়াসহ বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর তাসের।
পুতিন রাশিয়ার মুসলমানদের পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতর উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন।

রাশিয়ার মুসলিমদের কেন্দ্রীয় ধর্মীয় অধিদপ্তরের ওয়েবসাইটে পোস্ট করা পুতিনের একটি অভিনন্দনপত্রে বলা হয়েছে, আমি আপনাদের ঈদুল ফিতরে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

পুতিন রাশিয়ার জনসাধারণ ও আধ্যাত্মিক জীবনে মুসলিম সংগঠনগুলির গুরুত্বপূর্ণ অবদান এবং দাতব্য, শিক্ষামূলক এবং দেশপ্রেমিক প্রকল্প এবং উদ্যোগে তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও ঈদ উপলক্ষ্যে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ইরানের এখনো সামরিক সক্ষমতা আছে : পেন্টাগন
  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • Copy link
    URL has been copied successfully!