ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’

ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসবটি হয় গোয়ায়। এর নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। ২০ নভেম্বর পর্দা উঠবে এর ৫৭তম আসরের।

এই আসরেই নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। উৎসবের ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমাটি। রোববার (১ নভেম্বর) এই বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ।

এতে বাংলাদেশের সুমনের ‘রইদ’ ছাড়াও নির্বাচিত হয়েছে ভ্যালেন্তিনা মরেলের ‘ফরএভার ইউর ম্যাটারনাল এনিম্যাল’, আরভিন বেলারমিনোর ‘রিয়া’, কনস্তান্তিনা কতজামানির ‘টাইটানিক ওশান’, জেলেনা মাক্সিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’, রিড ভ্যান ডিকের ‘অ্যাটনমেন্ট’, রাফিকি ফারিয়ালার ‘কঙ্গো বয়’, পি আর মনেচিল্লো পাতিন্দোলের ‘আই গ্রিউ অ্যান ইঞ্চ হোয়েন মাই ফাদার ডাইড’ ও জেনিস লেনজের ‘ওয়াসিস’।

এই বিভাগের সিনেমাগুলো নিয়ে উৎসব কর্তৃপক্ষের বার্তা এরকম, “বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় ও দূরদর্শী তরুণ নির্মাতাদের স্বাধীন ও শক্তিশালী দৃষ্টিভঙ্গিতে ভৌগোলিক সীমানা পেরিয়ে নতুন মাত্রা পাচ্ছে সিনেমা। যেসব সাহসী ও প্রতিশ্রুতিশীল নির্মাতা সমসাময়িক বিশ্ব চলচ্চিত্রের আবেগের গভীরতা, নান্দনিক বৈচিত্র্য ও প্রকাশভঙ্গিতে নতুন সংজ্ঞা যোগ করছেন, তাদেরকে আমাদের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি।”

এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একসঙ্গে তিনটি পুরস্কার জিতে নিয়েছিল সিনেমাটি। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিকের জন্য পুরস্কৃত হয়েছিল ‘রইদ’।

উল্লেখ্য, ‘রইদ’-এ অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দারুণ ব্যবসাও করেছে সিনেমাটি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সালমান শাহ হত্যা মামলা: এবারও জামিন পেলেন না ডন
  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু
  • ‘সিআইডি’-এর পরিচালক
  • ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
  • কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
  • ভক্তদের দেখা দিলেন অমিতাভ বচ্চন
  • জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
  • Copy link
    URL has been copied successfully!