চাঁপাইনবাবগঞ্জ

আব্দুল্লাহর দিকে টানা তিনটি গুলি করে বিএসএফ, নিয়ে গেছে লাশ!

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল্লাহ (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (১২ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ১১টা পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ।

নিহত আব্দুল্লাহ নারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে বাংলাদেশ সীমান্তে থাকা আব্দুল্লাহকে গুলি করে বিএসএফ সদস্যরা। এতে সে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বরাত দিয়ে নায়ায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম বলেন, বিএসএফ আব্দুল্লাহকে লক্ষ্য করে তিনটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সীমান্তের জিরো পয়েন্টে এসে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

এদিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি নিহত আব্দুল্লাহর পরিবারের সদস্যরা।

মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান। তিনি বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
  • নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
  • সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু
  • রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
  • Copy link
    URL has been copied successfully!