জাতীয় তায়কোয়ান্দোতে সেনাবাহিনী-আনসার চ্যাম্পিয়ন

জাতীয় তায়কোয়ান্দোর সিনিয়র পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ছয়টি স্বর্ণ ও রুপা জিতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং চারটি স্বর্ণ ও রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মেয়েদের বিভাগে আনসার ১৩টি স্বর্ণ ও চারটি রুপা জিতে চ্যাম্পিয়ন এবং সেনাবাহিনী পাঁচটি স্বর্ণ ও ছয়টি রুপা জিতে রানার্সআপ হয়। জুনিয়র বালক বিভাগে চারটি স্বর্ণ ও দুটি রুপা জিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) চ্যাম্পিয়ন এবং একটি করে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ জিতে সিরাজগঞ্জ রানার্সআপ হয়েছে।

বালিকাদের বিভাগে দুটি স্বর্ণ ও তিনটি রুপা জিতে চট্টগ্রাম চ্যাম্পিয়ন এবং দুটি স্বর্ণ, একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে সিরাজগঞ্জ রানার্সআপ হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম ও ফেডারেশনের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ৯ গোলের লজ্জায় বিব্রত, লজ্জিত ফুটবলাঙ্গন
  • হিটের পর ‘লাপাত্তা’ ইমরান ও কোচরা
  • হারে এশিয়ান গেমস শুরু বাংলাদেশ হকি দলের
  • যে কারণে ‘নিজেদের খেলোয়াড়দের’ রেকর্ড দামে কিনল ইংলিশ ক্লাবগুলো
  • পুরোনো ঠিকানায় ফিরছেন হামজা চৌধুরী
  • ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার
  • সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
  • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • Copy link
    URL has been copied successfully!