বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩) নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের বাসিন্দা এবং মুদেব বিশ্বাসের ছেলে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে রিপন বিশ্বাসকে ধাক্কা দেয়। এ কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পরে যায়। এরপরই বাস চালক পালিয়ে যান। এতে কোনো বাসযাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় প্রায়ই দ্রুতগতির বাস ও ভারী যানচলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা টোল প্লাজার আশপাশে স্পিড ব্রেকার, ফুটওভারব্রিজ কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামিম শেখ জানান, চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
  • মির্জাগঞ্জে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত
  • বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৩
  • নওগাঁয় নদী থেকে মরদেহ উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ ইন
  • Copy link
    URL has been copied successfully!