চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ ইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদেরকে পুশ ইন করা হয় এবং বুধবার (১৫ জানুয়ারি) ভোরে তাদের আটক করে বিজিবি।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা এসব ব্যক্তিকে শিবনগর বাজার এলাকা থেকে আটক করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তার হয়ে আগ্রা কারাগারে তিন বছর সাজা ভোগ করেন। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে তাদের বাংলাদেশে পুশ ইন করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • Copy link
    URL has been copied successfully!