নওগাঁয় নদী থেকে মরদেহ উদ্ধার
নওগাঁয় ছোট যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে শহরের কালিতলা মহাশ্মশান সংলগ্ন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ছোট যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে নওগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে লাশটির পরিচয় জানা যায়নি।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ
কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবেবিস্তারিত…
সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছেবিস্তারিত…
