খুলনায় নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর ৬ নম্বর ঘাট এলাকার রূপসা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নদীতে নোঙর করা দুটি জাহাজের মাঝখানে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন এক শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগে গোসল করতে গিয়ে ‘এমভি তাওছীফ’ জাহাজের সুকানি মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুটি লাইটার ভেসেলের (পণ্যবাহী ছোট জাহাজ) মাঝখানে যান। সেখানে তিনি মরদেহটি ভাসতে দেখেন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

নৌ-পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভাই; গ্রেফতার ৪
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
  • সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
  • সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা
  • Copy link
    URL has been copied successfully!