সাতক্ষীরার চার আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতারের কাছে সাতক্ষীরা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

একই সময়ে সাতক্ষীরা–৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা–৪ আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন জেলা জামাতের নেতারা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংশোধিত নির্বাচনি তফশিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভাই; গ্রেফতার ৪
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
  • সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
  • সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা
  • Copy link
    URL has been copied successfully!