চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে কামাল উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত কামাল চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুম্মা সিকদার পাড়ার মৃত আসহাব মিয়ার ছেলে।
জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশে লোকালয়ে ঢুকে পড়া বন্যহাতির উপস্থিতি টের না পেয়ে কামাল উদ্দিন তার কাছাকাছি চলে যান। এ সময় হাতিটি শুঁড় দিয়ে তাকে আঘাত করে। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। জেলার চারটিবিস্তারিত…
