আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।
সোমবার (০৮ডিসেম্বর) রাত ১১:৩০ টার দিকে আশশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীরের) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফ এস এর তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৩৬) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঐ রাতেই তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মালামালসহ রাত ০১:২০ টায় আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আশাশুনি থানায় মামলা নং ০৫(১২)২৫ রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবেবিস্তারিত…
সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছেবিস্তারিত…
