৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসছে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৭ অক্টোবর (মঙ্গলবার) নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সুষ্ঠু করতেই অংশীজনদের দেওয়া পরামর্শ গ্রহণ করছে সংস্থটি।
রোববার (৫ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ অক্টোবর সকালে ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে ইসি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্র্বতী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে। আর বিকেলে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। এতে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: পার্বত্য জেলায় ভোটকেন্দ্র স্থাপনে পুলিশ-প্রশাসনের সহায়তা নেবে ইসি
গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। ৬ অক্টোবর (সোমবার) গণমাধ্যমের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। এছাড়া জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি।
বর্তমান সিইসি এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।
সম্পর্কিত সংবাদ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকেবিস্তারিত…
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনের আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রীবিস্তারিত…
