নিলামে ৩৫৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রফতানি খাতকে পুনরুজ্জীবিত করার কৌশলের অংশ হিসেবে সোমবার (১৫ সেপ্টেম্বর) এই ডলার কেনা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ নিলামে ডলার ক্রয়ের জন্য প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরের এ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক মোট ১,৭৪৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনে বাজারে হস্তক্ষেপ করছে।
তিনি আরও বলেন, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক একই ধরনের নিলামের মাধ্যমে ব্যাংকগুলোকে ডলার বিক্রিও করবে।
তিনি যোগ করেন, ‘প্রয়োজন মনে হলে স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে আমরা যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ বিবেচনা করতে পারি।’সূত্র: বাসস
সম্পর্কিত সংবাদ
বাড়ল সোনা ও রুপার দাম
তেজাবি সোনা (পিওর গোল্ড) ও তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে নতুনবিস্তারিত…
বাড়ল সোনা ও রুপার দাম
তেজাবি সোনা (পিওর গোল্ড) ও তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে নতুনবিস্তারিত…
