এবার চোট নয়, করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার ফের কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস। ক্লাব জানিয়েছে, তিনি বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সান্তোসের পক্ষ থেকে জানানো হয়, “বৃহস্পতিবার (৫ জুন) থেকে ভাইরাল উপসর্গ দেখা দিলে নেইমার জুনিয়রের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সান্তোস এফসির মেডিকেল টিমের মূল্যায়নের পর তার কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হয়েছে।”

ক্লাব আরও জানায়, “উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই নেইমার দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত আছেন। তিনি বর্তমানে বাড়িতেই বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গভিত্তিক চিকিৎসা নিচ্ছেন।”

৩৩ বছর বয়সী নেইমার চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে যোগ দেন। ক্লাব সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ক্লাবের মেডিকেল টিম নিয়মিতভাবে তাকে পর্যবেক্ষণ করছে। এর আগেও একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নেইমার। সেটি ছিল ২০২১ সালের মে মাসে, যখন তিনি ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে খেলতেন।

২০২৩ সালে পিএসজি ছেড়ে যাওয়ার পর থেকেই ফর্মে ভাটা চলছে নেইমারের। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ৭৯ হলেও ইনজুরি বারবার তার ক্যারিয়ার থামিয়ে দিয়েছে।
সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নামেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে, সেই ম্যাচেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে।

ফিটনেস এবং ফর্ম দুটোই এখন নেইমারের বড় চ্যালেঞ্জ। এর মাঝে আবারও করোনায় আক্রান্ত হওয়ায় তার মাঠে ফেরা আরও বিলম্বিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
  • Copy link
    URL has been copied successfully!