এগিয়ে আসলো লিগের সূচি ও হামজাদের ক্যাম্প

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হোম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় দলের প্রস্তুতির জন্য বাফুফে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা ৪৮ ঘণ্টা এগিয়ে এনেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত সংশোধিত ফিকশ্চার ক্লাবগুলোকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচ ম্যাচই ছিল ২৯ মে। বাফুফে চারটি ম্যাচ ২৭ মে এনেছে। চট্টগ্রাম আবাহনী ও ফর্টিজের ম্যাচটি ২৯ মে অনুষ্ঠিত হবে ৷ চার দলের ম্যাচ এগিয়ে আনার কারণ জাতীয় দলের ক্যাম্প আগে ভাগে শুরু করা।

বাফুফের আগের পরিকল্পনা ছিল ৩১ মে জাতীয় দলের ক্যাম্প শুরু করা। লিগের চার ম্যাচ এগিয়ে আনায় জাতীয় দলের ক্যাম্পও একদিন এগিয়ে এসেছে। ২৭ মে আট দলের খেলা শেষ হওয়ায় সেই ক্লাবের ফুটবলাররা দুই দিন বিশ্রাম পাবেন। জাতীয় দলের প্রস্তুতিতে সেটা সহায়ক হবে।

১০ জুন ম্যাচের আগে বাফুফে একটি প্রীতি ম্যাচ আয়োজন করছে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ভুটান ১ বা ২ জুন বাংলাদেশে আসতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানি তারকা
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • আফগানিস্তানের ভারত সফরের সূচি চূড়ান্ত
  • সিংহাসন ফিরে পেলেন রাজা
  • জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুভূতি জানালেন আলপি
  • মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে
  • বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
  • Copy link
    URL has been copied successfully!