প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর দুটি বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার(২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, তারা প্রধান উপদেষ্টার কাছে মূলত দুটি বিষয় স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন। প্রথমত, নির্বাচন কখন অনুষ্ঠিত হবে। তারা একটি আরামদায়ক সময়ে নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দিয়েছেন, যাতে জনগণের বড় ধরনের ভোগান্তি না হয়। দ্বিতীয়ত, নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসা উচিত বলে তারা মনে করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, তাহলে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তবে, তিনি স্বীকার করেন যে সব সংস্কার এখন করা সম্ভব নয়। জামায়াত মাত্র ৫টি সুনির্দিষ্ট বিষয়ে হাত দিতে বলেছে এবং সন্তোষজনকভাবে এতটুকু নিষ্পত্তি হওয়া দরকার বলে উল্লেখ করেছেন।

উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে জামায়াত আমির স্পষ্ট করে বলেছেন, তারা কারও পদত্যাগ চাননি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
  • বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • ১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: গোলাম পরওয়ার
  • ‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’
  • Copy link
    URL has been copied successfully!