নতুন অধিনায়ক পেল বাংলাদেশ ক্রিকেট দল, পাকিস্তান সিরিজের দল ঘোষণা
চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ফাঁকা রয়েছে এই সংস্করণের নেতৃত্বের আসন। অবশেষে শান্ত টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন।
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন অধিনায়ক হলেন লিটন। আর সহ-অধিনায়ক হিসেবে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
ইনজুরির কারণে তাসকিন আহমেদ ডাক পাননি স্কোয়াডে। নেই মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ।
আগামী ২১ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজটি অনুষ্ঠিত হবে শারজাহতে, যা দলের পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এরপর ২৫ মে বাংলাদেশ দল উড়াল দেবে পাকিস্তানে। যেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে তারা।
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল- লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
সম্পর্কিত সংবাদ
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…
আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনবিস্তারিত…
