Quick News
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারে একমত ইসলামী আন্দোলন ও এনসিপি
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নির্বাচন, মৌলিক সংস্কার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে দুই দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সংলাপে এনসিপির পক্ষে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংলাপে তিনটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়- ১. জনদুর্ভোগ লাঘবে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন করা। ২. গণহত্যার ও ফ্যাসিজমের সাথে জড়িতদের দ্রুত বিচার করা এবংবিস্তারিত…
একদিনে দুই জয় বাংলাদেশের
সিলেটে বাজেভাবে হারের পর চট্টগ্রাম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে তিন দিনেই ইনিংস ব্যবধানে হারিয়েছে শান্ত-মিরাজরা। বড়দের জয়ের দিনে শ্রীলঙ্কায় জয় তুলে নিয়েছে যুবারাও। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। আজ (বুধবার) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ানবিস্তারিত…
হজে মাবরুরের ফজিলত
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা হজের ঘোষণা দিয়ে বলেছেন, এবং মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে সেই ঘরের হজ করা অবশ্য কর্তব্য এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। (সূরা আল ইমরান, আয়াত : ৯৭) অপর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, তারা তোমার নিকট আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার ক্ষীনকায় উটগুলোর পিঠে, তারা আসবে দূর-দুরান্তের পথ অতিক্রম করে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোয় উপস্থিত হতে পারে। (সূরা হজ, আয়াত : ২৭-২৮) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, সর্বোত্তমবিস্তারিত…
এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
আগামী বছর জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে ফের যুক্ত হচ্ছে ক্রিকেট। আইচি-নাগোয়া এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি ও অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এর চলতি সপ্তাহের বৈঠকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে। ২০তম এশিয়ান গেমস হবে ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আর তাতেই ৪১টি ক্রীড়া ইভেন্টের একটি হিসেবে থাকছে ক্রিকেট। সব ঠিক থাকলে ৪৫টি দেশ থেকে প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তা অংশ নেবেন এবারের গেমসে। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, “অলিম্পিক কাউন্সিল অব এশিয়া বোর্ডকে এখনও চূড়ান্ত অনুমোদন দিতে হবে। যদিও এটা নিছক আনুষ্ঠানিকতা বলেইবিস্তারিত…
ফের অভিনয়ে জেফার-প্রীতম
‘কাছের মানুষ দূরে থুইয়া’ও ‘ঘুমপরী’ওয়েব সিনেমায় তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আরও একবার ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান। ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এতে প্রথমবারের মতো প্রীতমের বিপরীতে অভিনয় করবেন হালের জনপ্রিয় গায়িকা জেফার রহমান। সম্প্রতি এ গায়িকা নিজের নামের পাশে যুক্ত করেছেন অভিনেত্রী তকমা। ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ দুইটা ওয়েব ফিল্মে অভিনয় দিয়ে দর্শকদের কাছে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। জানা গেছে, আগামী ৪ মে ঢাকাতে শুরু হচ্ছে ওয়েব ফিল্মটির শুটিং। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনেবিস্তারিত…
পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা ও চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’-এ রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি প্রোটোকল আগের তুলনায় বহুগুণে জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) সূত্র জানিয়েছে, ভারতীয় আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বা যেখান থেকে যাত্রা শুরু করে এমন সব বিদেশি এয়ারলাইনের ফ্লাইটের ওপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। যদিও পাকিস্তানে এখনো ভারতীয় বিমান সংস্থাগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলোও তীব্র নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায়বিস্তারিত…
হজের সফরে মক্কা পৌঁছা পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দোয়া
দোয়া মুমিনের সঙ্গী। আল্লাহ তাআলা বান্দার নেক দোয়া কবুল করতে পছন্দ করেন। হজ পালনের উদ্দেশ্যে পবিত্র সফর শুরু করা থেকে মক্কা মুকাররমায় পৌঁছা পর্যন্ত কিছু দোয়া গুরুত্বপূর্ণ। নিচে সেগুলো তুলে ধরা হলো। ১. বাড়ি থেকে বের হওয়ার সময় হজের সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে এই দোয়া পড়ুন- بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ উচ্চারণ: ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’ অর্থ: ‘আল্লাহর নামে, আল্লাহর ওপরই নির্ভর করলাম, আল্লাহর সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভবিস্তারিত…
স্বৈরাচারী শাসনামলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এজন্য মাশুল দিতে হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সর্বস্তরের মানুষের অধিকার,বিস্তারিত…
গুচ্ছের ‘সি’ ইউনিটে পাসের হার ৬৩.৩৫ শতাংশ
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস মার্কস অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৩ হাজার ৬৬০ জন। শতকরা হিসাবে যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ। আর ফেল করেছেন ৭ হাজার ৮৯৮ জন। অধ্যাপক আনোয়ারুল আজীম আরওবিস্তারিত…
হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপদেষ্টা হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান। খালিদ হোসেন বলেন, এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় সেটাবিস্তারিত…
