ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তাদের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালও রয়েছেন।

মেহেদী হাসান চৌধুরীর নামে ডিএমপি আদাবর থানা ও রিয়াজ মাহমুদ আয়নালের নামে জিএমপি বাসন থানায় দুটি পৃথক হত্যা মামলা রয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ থানার ওসি মো. শাহিন উদ্দিন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জের সৌমিত্র সরকার। তবে অপর দুজনের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ। আটক ব্যক্তিত্বদের মধ্যে প্রাইভেটকার চালকও রয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
  • আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ
  • একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার
  • সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত
  • ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর খালাস
  • ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
  • হাইকোর্টে ২৩ বিচারপতি নিয়োগ
  • Copy link
    URL has been copied successfully!