Monday, March 16th, 2026

 

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের মাধ্যমে দেশজুড়ে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এর আগে সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছাবিস্তারিত…


খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যাখুলনায় দুর্বৃত্তের গুলিতে রাশিদুল আনাম রাশু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে। পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাশিদুল আনাম রাশু দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে মার্কেটে তার ইট, বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিনবিস্তারিত…


আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল এই ম্যাচে। শুরুতে কাতারের লুসাইল স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছিল এবং ২৭ মার্চ ম্যাচটি আয়োজনের পরিকল্পনাও ছিল। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়ায় শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন সম্ভব হয়নি। এক বিবৃতিতে উয়েফা জানায়, “উয়েফা ও কাতারের আয়োজকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর আজ জানানো হচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ইউরো ২০২৪ জয়ী স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটিবিস্তারিত…


ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ

ইরান সরকারের বিভিন্ন অবকাঠামোর ওপর হামলার পরিধি আরও বিস্তৃত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার (১৫ মার্চ) আইডিএফ জানিয়েছে, নতুন করে এখন পশ্চিম ও মধ্য ইরানের আরও কিছু নতুন নতুন এলাকাকে এই হামলার আওতায় আনা হচ্ছে। আইডিএফের মতে, এই হামলার মূল উদ্দেশ্য হলো ইরান সরকারের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা আদেশ ও নিয়ন্ত্রণ করার’ সক্ষমতা কমিয়ে দেওয়া। একই সাথে তারা ঘোষণা করেছে, রোববার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ইরানের হামদান এলাকায় অবস্থিত ইরান সরকারের সদর দফতরগুলোতে সফলভাবে এক দফা হামলা শেষ করেছে। আইডিএফ জানিয়েছে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর(আইআরজিসি)এবং বাসিজ বাহিনীর বেশবিস্তারিত…


শরীরে শক্তি পাচ্ছেন না? যেসব ভিটামিন নিয়মিত খেতে হবে

শক্তিশালী থাকতে কে না চায়? তবে ক্লান্তি যেন আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। শারীরিক-মানসিক নানা চাপ সামলে নিজের প্রতি যত্নশীলও হয়ে ওঠা হয় না আমাদের। কোন খাবারটা উপকারী, কোনটা খেলে শরীরে বাড়তি শক্তি পাবো, সেদিকে খেয়াল করারও যেন সময় নেই। তাইতো ক্লান্তি বোধ হলে দ্রুত শক্তি ফেলাতে অনেকে এনার্জি ড্রিংকস বেছে নেন। তাতে সাময়িক মুক্তি মিললেও তা মোটেও উপকারী নয়। বরং নিয়মিত কিছু ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। এতে দীর্ঘস্থায়ী শক্তি মিলবে। চলুন জেনে নেওয়া যাক- ভিটামিন বি-১২ বি-১২ একটি দুর্দান্ত শক্তি বৃদ্ধিকারী হিসাবে সুপরিচিত। এটি শরীরের অন্যান্য অনেক ক্রিয়াকলাপের জন্যওবিস্তারিত…


আজ পবিত্র শবে কদর

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজ (সোমবার) সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। পবিত্র শবেকদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদতবিস্তারিত…


শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‌্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা সম্পর্কিত তথ্য জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারিকৃত এক জরুরি চিঠিতে দেশের সকল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এই নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের উপপরিচালক মো. ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি ও সামাজিকবিস্তারিত…


অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি

সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন মাইকেল বি জর্ডান। লিওনার্দো ডিক্যাপ্রিও বা টিমোথি শ্যালামেকে পেছনে পেলে বিজয়ীর মুকুট উঠেছে জর্ডানের মাথায়। রায়ান কুগলারের আলোচিত হরর ছবি ‘সিনার্স’ এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। এছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমার জন্য পুরস্কার পান এই আইরিশ তারকা। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা, অ্যাক্টার অ্যাওয়ার্ডসের পর অনুমিতভাবেই অস্কারেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জেসি বাকলি। সেরা অভিনেতার দৌড়ে ছিলেন যারা- ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতার দৌড়ে নাম ছিল টিমোথি শ্যালামে, লিওনার্দোবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!