Saturday, October 4th, 2025
ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার ৩ মাসও টিকত না: নাহিদ
জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নিয়ে সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্য, ‘ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও টিকত না।’ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল? সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল নাহিদ ইসলামকে। জবাবে তিনি দাবি করেন, ‘আমরা কেউই সরকারের উপদেষ্টা পদে যেতে চাইনি, জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্ব পালন করা লাগতো না। যদি অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকত,বিস্তারিত…
বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো ১ লাখ ৯৭ হাজার
দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় বেচাকেনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনারবিস্তারিত…
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৪০) নামে জামায়াতের এক স্থানীয় নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আল মামুন গাজী ওই ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতা ছিলেন এবং পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। স্থানীয়রা জানান, দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন তিনি। এ সময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করার সময় ড্রিল মেশিনে বিদ্যুৎ স্পর্শ করলে মুহূর্তেই তিনি মাটিতেবিস্তারিত…
