Sunday, September 14th, 2025
ফেব্রুয়ারির নির্বাচনে জাতির নবজন্ম হবে: প্রধান উপদেষ্টা
আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আর সেই নির্বাচন মহোৎসবের হবে বলে জানান তিনি। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে মহোৎসবের। ওই নির্বাচনের মধ্যে দিয়ে জাতির সত্যিকারের নবজন্ম হবে। এতো ত্যাগ তখনই সার্থক হবে যদি সে নবজন্ম আমরা লাভ করতে পারি।’ নতুন বাংলাদেশ বিনির্মাণে সমঝোতায় আসতেই হবে এমন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ‘এক্ষেত্রেবিস্তারিত…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে রিলিজ স্লিপের ফল প্রকাশ কাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে ফল আগামীকাল (সোমবার) বিকেল চারটায় প্রকাশিত হবে। ফলাফল SMS (nuathnroll no) টাইপ করে ১৬২২২ নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী সই করা স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারকে বলা হয়, প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৩বিস্তারিত…
