Wednesday, August 13th, 2025
আমরা ইলেকশন চাই, সিলেকশন নয় : আব্দুল্লাহ তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই। তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলকেশন চাই, সিলেকশন নয়। ঢাকা মহানগর জামায়াতের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের নায়েবে আমির বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে মত, ভিন্নমত ও নোট দিয়েছেন। সবকিছুর বিষয়ে ঐকমত্য হওয়ার পরও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তোবিস্তারিত…
দুই দশক পর বিটিভিতে ‘নতুন কুঁড়ি’
‘নতুন কুঁড়ি’র মাধ্যমে দেশের বিনোদন জগতে প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তুমুল সাড়া জাগানো অনুষ্ঠান এটি। তবে লম্বা সময় বন্ধ ছিল। প্রায় দুই দশক পর ফের শুরু হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার এ অনুষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানায়, আগামী ১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত নতুন কুঁড়িতে অংশ নিতে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে শুরু হবে প্রাথমিক বাছাই পর্ব। সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে। অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পর্বের ১৯টি অঞ্চলবিস্তারিত…
পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। ভারতের সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির। সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। আরও পড়ুন: ভারতের স্বাধীনতা দিবসকে ঘিরে সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’ তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না, হামলাকারীরা পাকিস্তান সেনাদের সহায়তা পায়। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালেবিস্তারিত…
