Monday, November 11th, 2024

 

খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে : সারজিস

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সরকারে নিয়োগ পাওয়া উপদেষ্টাদের নিয়ে তখন থেকেই নানা আলোচনা-সমালোচনা চলে আসছিল। এবার নতুন করে আরও তিন উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর পূর্ববর্তী সময়ে তাদের নানা বিতর্কিত কর্মকাণ্ড ঘিরে আবারও শুরু হয়েছে বিতর্কের ঝড়। এমনকি এই আলোচনা-সমালোচনার ঝড়ের মধ্যেই নতুন করে ঘি ঢেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের এক বিস্ফোরক মন্তব্য। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নেন। এরপরই দিবাগত রাতে সামাজিকবিস্তারিত…


মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি

দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টাদের মধ্যে ২ জনকে দপ্তর বণ্টন করা হয়েছে। আর পুরোনো ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। নতুনদের মধ্যে শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আর চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি। রোববার (১০ নভেম্বর) রাতে নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরোনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুরোনোদের মধ্যে ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!