Quick News

 

অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি

সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন মাইকেল বি জর্ডান। লিওনার্দো ডিক্যাপ্রিও বা টিমোথি শ্যালামেকে পেছনে পেলে বিজয়ীর মুকুট উঠেছে জর্ডানের মাথায়। রায়ান কুগলারের আলোচিত হরর ছবি ‘সিনার্স’ এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। এছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমার জন্য পুরস্কার পান এই আইরিশ তারকা। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা, অ্যাক্টার অ্যাওয়ার্ডসের পর অনুমিতভাবেই অস্কারেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জেসি বাকলি। সেরা অভিনেতার দৌড়ে ছিলেন যারা- ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতার দৌড়ে নাম ছিল টিমোথি শ্যালামে, লিওনার্দোবিস্তারিত…


ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার সকালের দিকে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা রোববার সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ‌‌‘‘লাহাভ ৪৩৩’’ এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘‘জিলাত’’ লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছেন। তবে ওই বিবৃতিতে হামলার শিকার স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি। • ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত শতাধিক ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলে গতবিস্তারিত…


ঈদ আনন্দ বাড়াতে ভিভো ওয়াই৩১ডি মডেলের ফোন আনল

বাংলাদেশে রমজানের সন্ধ্যাগুলো এখন মুখরিত। ইফতারের পর সবাই একত্রিত হওয়া থেকে গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রল ও অনলাইন শপিং- ঈদের প্রস্তুতিসহ উৎসবের সব মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করছে সবাই। আর উৎসবের এই দিনগুলোকে আরও আনন্দময় করতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। জনপ্রিয় শিল্পী জেফার ও মুজার সাথে মিলে ভিভো তৈরি করেছে একটি বিশেষ থিম সং বা অ্যান্থেম। এই চমৎকার গানটি ইতোমধ্যে অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীরা এই গান ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় রিল, ড্যান্স ক্লিপ এবং সৃজনশীল ভিডিও তৈরি করছেন, যাবিস্তারিত…


অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

ভারতীয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৭৫ সালে ‘র‍্যামসে ব্রাদার্স’র হাত ধরে বলিউডে অভিষেক হয় মধুর। ভৌতিক ঘরানার এই ছবির সুবাদেই বলিউডে জার্নি শুরু তার। এরপর শক্তি সামন্ত, রমেশ সিপ্পির মতো পরিচালকের ছবিতে দেখা গিয়েছিল। ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিতে ‘লম্বি জুদাই’ গানে তার পর্দায় উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকের। মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রেই তাকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে। তা সত্বেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাকেশবিস্তারিত…


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানি তারকা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সারফরাজ আহমেদ। প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টানলেন উইকেটকিপার-ব্যাটার। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে শিরোপা জেতানো সারফরাজ তিন ফরম্যাটেই দেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর ২০১০ সালে টেস্ট ও টি–টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার পাকিস্তানের জার্সিতে মাঠে নামেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি পাকিস্তানের হয়ে খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৬১টি টি–টোয়েন্টি ম্যাচ। তিন ফরম্যাট মিলিয়ে করেছেন মোট ৬ হাজার ১৬৪ রান, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক।বিস্তারিত…


ঈদে জি সিরিজে নাটকের উৎসব

পথিক সাধন পরিচালিত ‘নিঃস্ব তুমি আমি’-তে দেখা যাবে আরশ খান ও সামিরা খান মাহিকে। একই পরিচালকের ‘চাওয়া পাওয়া’-তে আছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী, আর ‘সাত দিন’-এ শরাফ আহমেদ জীবন ও রিয়া ঘোষ। স্যামুয়েল হকের গল্পে নির্মিত পথিক সাধনের আরেকটি বিশেষ নাটক ‘ইরার পদ্ম’-তে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। গল্প ও আবেগের মেলবন্ধনে নাটকটি দর্শকের মনে আলাদা ছাপ ফেলবে বলেই আশা করছেন নির্মাতারা। ঈদের এই আয়োজনে বিশেষভাবে চোখে পড়ছে মোশাররফ করিম অভিনীত একাধিক নাটক। আহসান হাবিব আকিক পরিচালিত ‘চার নম্বর বউ’-তে তার সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি। শিরোনামবিস্তারিত…


‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ -র মুক্তির কাজ এখন প্রায় শেষ পর্যায়ের দিকে। শুটিং ও সম্পাদনা নিয়ে ব্যস্ততার মাঝে সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে- এমনটাই খবর পাওয়া গেল। গত কয়েক বছর ধরে ঈদে শাকিব খানের সিনেমা নিয়ে শেষ মুহূর্তে তাড়াহুড়ার ঘটনা নতুন নয়। ঈদের মাত্র সপ্তাহখানেক বাকি থাকলেও গুঞ্জন ছিল সিনেমার শুটিং এখনও শেষ হয়নি। দর্শকদের অনেকে শঙ্কাও প্রকাশ করেছেন- মুক্তির সময় বিপত্তিতে পড়বে কি না সিনেমাটি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলে আশ্বস্তবিস্তারিত…


নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নারী ক্রিকেটারদের জন্য নতুন করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিসিবি উইমেন্স কাপ’ নামে আগামী ৫মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। এর ফলে ১১২ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এ ছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হবে। এ দিকে চলতি বছরের এপ্রিলেবিস্তারিত…


৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান (আইকু) iQOO ভারতের বাজারে তাদের নতুন শক্তিশালী স্মার্টফোন iQOO Z11x লঞ্চ করেছে। মূলত শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ডিজাইন করা এই ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং টেকসই ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মিলিটারি-গ্রেড স্থায়িত্বের পাশাপাশি এতে রয়েছে IP69+ পানি ও ধুলা প্রতিরোধী রেটিং, যা এই বাজেটের ফোনে সচরাচর দেখা যায় না। ব্যাটারি এবং চার্জিং পারফরম্যান্স iQOO Z11x-এর প্রধান আকর্ষণ হলো এর বিশাল ৭২০০mAh ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, একবার ফুল চার্জে সাধারণ ব্যবহারে এই ফোনটি টানা দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। বড় ব্যাটারি দ্রুতবিস্তারিত…


ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ যাদের সম্মান করে, জীবনের অনেক কঠিন মুহূর্তে যাদের কাছে দুটো ভালো উপদেশের আশা করে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম-খতিব-মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম-খতিব-মুয়াজ্জিন রয়েছেন। একইসঙ্গে রয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতৃত্ব। পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। যে উদ্দেশ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি, ইতোমধ্যেই আপনারা সেটি জেনেছেন। সমাজের বিভিন্ন শ্রেণি পেশারবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!